আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 4:13 am || প্রকাশের তারিখ: June 29, 2020, 9:05 am
মণিরামপুরে ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন সৈয়দ জাকির হাসান
মণিরামপুর (যশোর)অফিস।। মণিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন সৈয়দ জাকির হাসান।

রোববার বিকেলে সদ্য বিদায়ী ইউএনও আহসান উল্লাহ শরিফীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এসময় মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সৈয়দ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও অফিসের স্টাফরা।

দীর্ঘ ১৮ মাস মণিরামপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন শেষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পান আহসান উল্লাহ শরিফী। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছাড়পত্র নিয়েছেন তিনি। করোনাকালীন দুর্যোগে মণিরামপুরে তার কর্মকাণ্ড বেশ প্রশংসা কুড়িয়েছে।

ইউএনও হিসেবে নতুন দায়িত্ব পাওয়া সৈয়দ জাকির হাসান মণিরামপুরে যোগ দেওয়ার আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২০ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এরআগে তিনি যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ৩৩তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন সৈয়দ জাকির হাসান। এরপর তিনি নড়াইল জেলা প্রশাসন ও যশোর কালেক্টরেটে বিভিন্ন পদে চাকরি করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম