আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 4:27 am || প্রকাশের তারিখ: June 29, 2020, 9:56 pm
চলে গেলেন মানুষ গড়ার কারিগর কুয়াদা স্কুল এন্ড কলেজের সবার প্রিয় আসাদ স্যার
রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) অফিস।। মণিরামপুরের কুয়াদা স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সর্বজন শ্রদ্ধেয় সহকারী শিক্ষক (বাংলা) আসাদুজ্জামান আসাদ (৫৮) ওরুপে আসাদ স্যার স্যার আর নেই। রোববার রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ...... রাজিউন)। সোমবার নিজ বাড়ীতে তার দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানাযায়, মরহুম আসাদ স্যার দীর্ঘ দিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থানসহ সর্বশেষে ভেলোর থেকে চিকিৎসা সহ কেমোথেরাপি নিয়ে দেশে ফিরে এসেছিলেন।এতে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু গত কিছুদিন যাবৎ তিনি আবারও প্রচন্ড অসুস্থতা বোধ করছিলেন।

অসূস্থতার এক পর্যায়ে রোববার রাত ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার মরহুমের নিজ এলাকা ঝিকরগাছা উপজেলার বোধ গ্রামে সকাল সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী,এক ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য আসাদ স্যার স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় ও সবার প্রিয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং কুয়াদা ও তার পার্শ্ববর্তী এলাকার অসংখ্য ছাত্র/ছাত্রীরা তাদের প্রিয় স্যারের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়াদা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল ইসলাম মোড়ল, অধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলীসহ প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকাবাসি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম