আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: June 29, 2020, 10:34 pm
মনিরামপুরে বিশিষ্ট ব্যবসায়ীসহ ৩ ব্যক্তির মৃত্যুতে বিএনপির শোক জ্ঞাপন
মনিরামপুর(যশোর)অফিস।। যশোরের মনিরামপুরে বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র নাথ ঘটকসহ তিনি ব্যক্তির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এর মধ্যে ব্যবসায়ী রবীন্দ্র নাথ ঘটক(৫৫) রোববার রাত ১১ টার দিকে পৌরশহরের হাকোবা এলাকার নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে স্ত্রী এবং দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একই এলাকার অপর ব্যবসায়ী কোমল দেব নাথ(৬৫) সোমবার সকাল আটটার দিকে অনুরূপভাবে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। সোমবার বিকেলে হাকোবা শ্মশ্বানে দুজনের মরদেহ সৎকার করা হয়। অপরদিকে খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের বিএনপি নেতা শামছুর রহমান(৬০) বিভিন্ন রোগে ভূগে সোমবার সকালে ইন্তেকাল করেন।

তিন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যদিকে শহীদ ইকবাল হোসেন সোমবার দুপুরে হরিহরনগর ইউনিয়নের কায়েকখোলা গ্রামে যান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি অসুস্থ্য জিএম নূর মোহাম্মদকে দেখতে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, হারুন অর রশিদ, ইউসুফ আলী প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম