আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 20, 2026, 3:25 am || প্রকাশের তারিখ: July 1, 2020, 10:54 pm
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় তুলশীগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, ‘তুলশীগঙ্গা নদী দিয়ে পূর্ব দিক থেকে মরদেহটি ভেসে জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় আসলে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে নদী থেকে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

বেশ কয়েকদিন পূর্বে মারা যাওয়া ব্যক্তির মৃতদেহটি বেশিরভাগ পঁচে যাওয়ায় তাকে কোনভাবেই চেনা সম্ভব হচ্ছেনা।  এটি আসলে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম