আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 3:10 am || প্রকাশের তারিখ: July 2, 2020, 8:31 pm
দেশ বরেন্য চিকিৎসক মণিরামপুরের গনমানুষের আস্থার প্রতিক ডা: ওয়াহাব আর নেই!
মণিরামপুর (যশোর)অফিস।। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, মণিরামপুরবাসীর অত্যান্ত প্রিয় ও আস্থার প্রতিক প্রফেসর ডা: আব্দুল ওয়াহাব।

তিনি ঢাকার হলিফ্যামিলি হাসপাতালের একজন খ্যাতিমান ডাক্তার ছিলেন। মণিরামপুর-কেশবপুরসহ যশোর অঞ্চলের মানুষকে তিনি আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে সর্বমহলে একজন হৃদয়বান মানুষ হিসেবে স্থান করে নিয়ে ছিলেন। গতরাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

ইন্নালিল্লাহি..... রাজেউন। তাঁর মতো একজন মহান ব্যক্তির মৃত্যুতে আমরা শোকাভিভূত! তাঁর আত্নার মাগফিরাত কামনা করছি। আমিন! তাঁর মরদেহ ঢাকা থেকে নিয়ে মণিরামপুর উপজেলার নিজ গ্রাম হাসাডাংগার উদ্দ্যেশে স্বজনরা রওয়ানা হয়েছেন। আজ দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম