আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: July 2, 2020, 9:12 pm
কালুখালীতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মেহেদী হাসান।। সম্প্রতি ফরিদপুর জেলার জনৈক সাংবাদিক প্রবীর সিকদারগত ২৮/০৬/২০২০ তারিখে তার ব্যক্তিগত ফেসবুক পেজে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৫নং মদাপুর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আজহার আলী মোল্লার প্যাড ব্যবহার এবং তার স্বাক্ষর ব্যবহার করে কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ মিজানুর রহমান মজনু ও তার পরিবার কে নিয়ে একটি মিথ্যা বানোয়াট পোস্ট আপলোড করেন সাংবাদিক প্রবীর শিকদার।

পোস্টে উল্লেখ করা হয়েছে,মিজানুর রহমান মজনুর পিতা ইউসুফ হোসেন এবং তার চাচা মোঃ জালাল আলী স্বাধীনতার পরবর্তীতে শাসন করতো ও সংখ্যালঘুদের উপর নির্যাতন, খুনখারাপি,চাঁদাবাজী হিন্দু সম্প্রদায়ের ভিটামাটি কেরে নিয়ে তাদের চলে যেতে বাধ্য করা হত।

প্যাড ও স্বাক্ষর নকল করা হয়েছে এ কথাগুলো আদৌ সত্য নয় দাবি করে,বৃহস্পতিবার দুপুর ১২ টায় কালুখালী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, ফরিদপুর জেলার জনৈক সাংবাদিক প্রবীর সিকদার গত ২৮ জুন তার ব্যক্তিবগ ফেসবুক পেইজে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৫নং মদাপুর ইউনিয়ন কমান্ড এর প্যাড ব্যবহাওে এবং ২০/০৪/২০১৬ ইং তারিখে আমার স্বাক্ষরে উল্লেখে কথিত প্রত্যয়নপত্রের কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ মিজানুর রহমান মজনু ও তার পরিবার সম্পর্কে নানারূপ বিদ্বেষমূলক মিথ্যাচার করা হয়েছে। যা আদৌ সত্য নয়। আমি কোনো ব্যক্তিকে ঐরূপ কোন প্রত্যয়নপত্র প্রদান করিনি এবং কথিত প্রত্যয়নে প্রদত্ত স্বাক্ষর আমার নয়। আমি এই মর্মে ২৮/০৬/২০২০ ইং তারিখে কালুখালী থানায় একটি সাধারণ ডায়রী করেছি।

তিনি আরও বলেন, মোঃ মিজানুর রহমান মজনু ও তার পরিবার কখনোই স্বাধীনতা বিরোধী কোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন না। বরং ১৯৭১ সালে তার পরিবার মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগীতা করেছেন।

সর্বশেষ তিনি বলেন, সাংবাদিক প্রবীর সিকদার মুক্তিযোদ্ধা সংসদের প্যাড ব্যবহার করে ও আমার স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধার স্বপক্ষের এই পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। সেই সাথে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী আওয়ামীলীগের ভাবমূর্তীও নষ্ট করার অশুভ চক্রে লিপ্ত হয়েছে।

আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মুক্তিযোদ্ধা ও তাদের সহায়তাকারী স্বাধীনতার স্বপক্ষের মানুষদের বিরুদ্ধে এহেন মিথ্যাচার ও অপপ্রচারকারী প্রবীর সিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এটাই জীবনের শেষপ্রান্তে এসে উপনীত হওয়া একজন মুক্তিযোদ্ধার আকুল আবেদন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আতিউর রহমান নবাব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ খালেক মাস্টার, মদাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম