আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: July 2, 2020, 10:32 pm
সুনামগঞ্জে হাওরে নিখোঁজ যুবকের লাশ ৭২ ঘন্টার পর উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় নববিবাহিত নাজির আহমদ (৩০) নামের এক যুবক নোয়াগাঁও খালের বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ৭২ঘন্টা (৩দিন) পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের সামনে নোয়াগাঁও খালের পার্শবর্তী হাওরে ওই যুবকের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে ওই হাওরে এসে দুপুরে তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় , গত ২৯ জুন সোমবার রাত সাড়ে ৮টার দিকে একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক ধরে হেঁটে যাওয়ার সময় পা ফসকে সড়কের পাশে বন্যার পানিতে নোয়াগাঁও খালে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় নাজির আহমদ। পরে মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ সারাদিন তার লাশের সন্ধানে অভিযান চালিয়েও তার লাশ উদ্ধার করতে পারেনি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম