আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 2:08 am || প্রকাশের তারিখ: July 2, 2020, 10:37 pm
ঝিনাইদহে বিদুৎষ্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা:ডিসের তার ভেবে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলো সাগর হোসেন (১৫) নামের এক কিশোর। সে ঝিনাইদহের কালীগঞ্জের ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে।

আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ট্রাক্টরে বালি মাটি বহন করা একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করছিল। বৃহস্পতিবার সকালে সাগর বালির ট্রাক্টরের ওপরে বসে বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের বোরাক আলীর বাড়িতে যাচ্ছিল। গ্রামের মধ্যে ঢুকে সড়কের ওপরের বিদ্যুতের তার ট্রাক্টরের সামনের দিক আটকে যায়।এ সময় সাগর ডিসের তার ভেবে হাত দিয়ে বিদ্যুতের তার সরাতে গেলেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম