আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 1:08 am || প্রকাশের তারিখ: July 3, 2020, 9:33 pm
রাজবাড়ীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন
সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ী শহরের লেিকাল সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার রাতে তুহিন শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি কাঠ মিস্ত্রির কাজ করতেন। তুহিন স্থানীয় আবুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা।

পরে তার চেঁচামেচি শুনে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম