আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 5:18 pm || প্রকাশের তারিখ: July 5, 2020, 1:18 am
মণিরামপুর পৌরসভা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন আওয়ামীলীগনেতা জিএম মজিদ
মণিরামপুর (যশোর)অফিস।। মণিরামপুর পৌরসভা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও সাবেক বৃহত্তর সদর ইউনিয়নের চেয়ারম্যান অওয়ামীলীগ নেতা জিএম মজিদ।

তিনি আগামী ৬ মাসের জন্য এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পরদিন বুধবার তিনি বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের এক সভায় মিলিত হন। এসময় বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নিয়ে আগামীতে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফল, অবকাঠামো উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম