আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 8:38 pm || প্রকাশের তারিখ: July 6, 2020, 10:52 pm
যশোরে পুলিশ সুপারের রিজার্ভ অফিস পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক।। যশোরে বার্ষিক রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)।

আজ (৬ জুলাই) সোমবার সকালে যশোর রিজার্ভ অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপার অফিস পরিদর্শন শেষে সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, (জেলা বিশেষ শাখা), যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম, ‘ক’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর), সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম