আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 1:57 am || প্রকাশের তারিখ: July 7, 2020, 10:38 pm
ধর্মপাশায় পানিতে পড়ে শিশুর মৃত্যু 
কামাল হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নে নিজামপুর গ্রামের বাড়ির সামনে হাওরের পানিতে ডুবে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় রোবেয়া আক্তার নামে সারে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।


সে উপজেলার বাহরপুর গ্রামের কৃষক রুবেল মিয়ার মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিশুটি তার মায়ের সঙ্গে
উপজেলার নিজামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার সকালে তার নানা বাড়ির উঠানে খেলাধূলা করছিল।


এক পর্যায়ে সে বাড়ির সামনে হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়। প্রায় দুইঘন্টা পর খোঁজাখোঁজি করে ওই খালের পানি থেকে তাকে উদ্ধার করা হয়।পরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোবেয়াকে মৃত বলে ঘোষণা করেন।


উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আতিক রহমান এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম