আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৮, ২০২০, ৯:৩৩ পূর্বাহ্ণ
কেশবপুরে নৌকা প্রতিকে ভোট চেয়ে সাংবাদিক সাঈদ-এর গণসংযোগ
স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিজয় সুনিশ্চিত করার লক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে গতকাল গণসংযোগ করেছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ।

উপজেলার কাটাখালি বাজার, কলাগাছি বাজার, ডহুরী-কাঁকবাধাল বাজার, আড়–য়া ও পশ্চিম সারুটিয়ায় গণসংযোগকালে সাংবাদিক সাঈদ কেশবপুর উপজেলার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনে শাহীন চাকলারকে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম