আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 12:26 am || প্রকাশের তারিখ: July 8, 2020, 12:49 pm
নেত্রকোনার বারহাট্টায় দিন দুপুরে চোরের উপদ্রব বেড়েছে
ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি।। নেত্রকোণার বারহাট্টায় চোরের উপদ্রব বেড়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা-সদরের কোন-না কোন এলাকায় চুরি সংঘটিত হওয়ার অভিযোগ শোনা যাচ্ছে।
চোর ঘরের দরজার তালা ভেঙ্গে, চাদের টিন খোলে, এমনকি ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে সর্বশ্ব নিয়ে যাচ্ছে। সর্বশেষ সোমবার বিকেলে বারহাট্টা-মধ্যবাজার এলাকার আরিফের বাসায় দিনে-দুপুরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ায় জনমনে চোর-আতঙ্গ দেখা দিয়েছে।

চোর গেটের কব্জা ভেঙ্গে নগদ ১লক্ষ ১৮ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ন নিয়ে যায় বলে জানা গেছে।

আরিফ বলেন, সোমবার বিকেল তিনটা-সাড়ে তিনটার দিকে প্রবল বৃষ্টি হচ্ছিল। এ সময় তিনি স্ত্রী-সন্তানসহ শ্বশুরালয় মোহনগঞ্জে অবস্থান করছিলেন। ফাঁকা বাসার লোহার গেটে তালা দেয়া ছিল।

চোর গেটের তালার কব্জি ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা লোহার সিন্ধুক ও স্টিলের আলমারী ভেঙ্গে ৬ ভরি স্বর্ন ও নগদ ১লক্ষ ১৮ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জানা যায়, দুইদিন আগে বারহাট্ট বাজারের আজিজুর রহমান, কমলেশ পাল, শুভরঞ্জন সরকার ও মাসুদের দোকানে চুরি সংঘটিত হয়। এর আগে বিভিন্ন সময়ে গোপালপুর বাজারের ডাঃ হীরেন্দ্র চন্দ্র সরকারের ওষুধের দোকান, ফারুক মিয়ার বৈদ্যূতিক সামগ্রীর দোকান, হাবিবুর রহমানের মোবাইল সেটের দোকানে চুরি সংঘটিত হয়েছে।

পুলিশ হাবিবুর রহমানে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুিলশ আরিফের বাসা পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে। তিনি আরো বলেন, আমি গত ছয় মাস আগে বারহাট্টায় যোগদান করেছি।

চুরির অভিযোগে এ পর্যন্ত বেশকিছু মামলা হয়েছে। আমি ৩০আসামীকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করেছি। তাদের অনেকেই ১৬৪ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। চোরসহ সকল অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম