আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:06 pm || প্রকাশের তারিখ: July 8, 2020, 10:48 pm
রাণীশংকৈল নেকমরদ মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত -১
হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের খালেক হাসংকিং মিলের সামানে ৮ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টায় দুটি ট্রাকের  মুখোমুখি সংঘর্ষে একজন ড্রাইভার গুরুত্বর আহত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে নেকমরদ থেকে জুনায়েদ পরিবহন  ঢাকা মেট্রো-ট ১৪৭৬৯১ নামে একটি ট্রাক রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল অপরদিক থেকে টি এন্ট টি এন্টার প্রাইজ ঢাকা মেট্রো- ট ১৫৬২১১ নামে আরেকটি ট্রাক দ্রুতগতিতে নেকমরদ যাচ্ছিল খালেকের মিলের সামনে একটি ছোটযানকে সাইড দিতে গিয়ে প্রচন্ড জোরে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ বাধেঁ।

  এতে একজন ড্রাইভাসহ বাকীরা পালিয়ে যায়। কিন্তু টিএন্টটি এন্টার প্রাইজের ড্রাইভার দু'ট্রাকের মধ্যে চাপাপড়ে।  সাথে সাথে রাণীশংকৈল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুত্বর অবস্থায় সেই ড্রাইভারসহ একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।   সাব  ইন্সপেক্ট  আহসান হাবিব ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম