আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 8:39 pm || প্রকাশের তারিখ: July 9, 2020, 10:36 am
মণিরামপুরে করোনায় নতুন ৩জন শনাক্ত,মোট আক্রান্ত ৪৩
মণিরামপুর( যশোর)অফিস।। মণিরামপুরে নতুন করে ৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত হলেন ৪৩ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।

মেডিকেল অফিসার ডা. মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান, ৬ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাত জনের নমুনা সংগ্রহের পর সির্ভিল সার্জনের মাধ্যমে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার সাতজনের মধ্যে দুই জনের করোনা পজেটিভ আসে।

এর মধ্যে উপজেলার খড়িঞ্চি গ্রামের মুহিত (১২) নামে এক শিশু এবং মোবারকপুর গ্রামের শামীম আল মামুন (২৮) রয়েছে। অন্যদিকে গত রোববার আম্রাঝুটা গ্রামের শংকর কুমার (৫০) নামে এক জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। বুধবার তার ফলাফলও পজেটিভ আসে। শংকর কুমার নওয়াপাড়ার আকিজ জুটমিলের ম্যানেজার। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৩ জনের বাড়ি লকডাউন করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ৩ জনসহ উপজেলায় মোট আক্রান্ত হলেন ৪৩ জন। এ মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম