আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:13 pm || প্রকাশের তারিখ: July 9, 2020, 8:19 pm
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ চোরাকারবারী আটক
এজি লাভলু, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। আটক ওই চোরাকারবারীর নাম নুর আলম সিদ্দিকী লিপু (২০)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের সায়েদ আলীর ছেলে।

বিজিবি জানান, বুধবার রাত আড়াইটার দিকে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯৩৭ নম্বর পিলারের  পাশে ওৎ পেতে থাকে। এসময় ওই চোরাকারবারী ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশের প্রায় ৩০ গজ অভ্যান্তরে ঢুকে পড়লে বিজিবির সদস্যরা ধাওয়া করে ৪ পোটলা গাঁজাসহ তাকে আটক করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল ইসলাম  জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম