আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 4:38 pm || প্রকাশের তারিখ: August 2, 2019, 2:25 pm
ফেসবুকে লাইভে আসছেন ডিএমপি কমিশনার
আমাদেরবাংলাদেশ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আবারও ফেসবুক লাইভে আসছেন।

আগামী ৪ আগস্ট রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তিনি ফেসবুক লাইভে কথা বলবেন।

ডিএমপির ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসুবক পেজে এক ঘোষণায় ঢাকা মহানগর পুলিশ এই তথ্য জানায়।

বৃহস্পতিবার রাতে ডিএমপির পেজে এই ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়, ‘‘সুপ্রিয় নগরবাসী, ডিএমপি কমিশনার আসছেন Facebook LIVE-এ।

বিষয়ঃ ‘জননিরাপত্তা বিধানে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’
সময়ঃ ৪ আগস্ট ২০১৯, রবিবার, রাত ৮:৩০ টা।

এই পোস্টের কমেন্টে আপনার প্রশ্ন, মতামত ও পরামর্শ জানিয়ে আমাদের সাথে থাকুন। ডিএমপি কমিশনার আপনার প্রশ্নের উত্তর দিবেন সরাসরি ফেসবুক লাইভে।’’

এর আগে ২০১৭ সালের ২৮ মার্চ ডিএমপি কমিশনার ফেসবুক লাইভে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম