আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:16 pm || প্রকাশের তারিখ: July 9, 2020, 10:33 pm
বাগেরহাটের ফকিরহাটে সাংবাদিকসহ ৮১ জনের করোনা শনাক্ত
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাট উপজেলায়  সাংবাদিকসহ এযাবত ৮১ জনের করোনা পজেটিভ হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই)  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার প্রতিবেদককে মুঠোফোনে বলেন, সাংবাদিক পি.কে আলোকসহ ১৬ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। ফলে উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮১ জন।
তিনি আরও বলেন, সকল রোগিকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২৩ জন। মৃত্যুবরণ করেছেন ডাক্তারসহ ৩ জন।
উল্লেখ্য, বাগেরহাট জেলার মধ্যে ফকিরহাট উপজেলা কোভিড-১৯ সংক্রমনের হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে ইতিমধ্যে। সবচেয়ে বেশি রোগি এ উপজেলায়।
১ লক্ষ ২৩ হাজার ৯৫৬ জনসংখ্যার ফকিরহাট উপজেলায় কোভিড-১৯ রোগী শনাক্তের হার জেলার মধ্যে সবচেয়ে বেশি। করোনা ভাইরাস পরীক্ষার সুবিধা বৃদ্ধি করলে তা আরও বাড়তে পারে ধারণা এলাকাবাসীর। তবু স্বাস্থ্যবিধি মানতে অনীহা এলাকাবাসীর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম