আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:08 pm || প্রকাশের তারিখ: July 10, 2020, 12:45 am
যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আইন-শৃঙ্খলা কোর কমিটির সভা অনুষ্ঠিত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যশোর সার্কিট হাউজে একাদশ জাতীয় সংসদের ৯০, যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আইন-শৃঙ্খলা কোর কমিটির সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ৯ জুলায় বিকালে যশোর সার্কিট হাউজের সভাকক্ষে একাদশ জাতীয় সংসদের ৯০, যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষে যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।

এসময় নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।

পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম বলেন, নির্বাচনের সময় জেলার আইন-শৃঙ্খলা ঠিক রাখতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলার ডিজিএফআই, বিজিবি, আনসার, র‌্যাব, এনএসআই ও নির্বাচন অফিসের ঊর্ধতন কর্মকতাগণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম