আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:53 pm || প্রকাশের তারিখ: July 10, 2020, 3:41 pm
সাভার হেমায়েতপুর এলাকায় ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
রেজাউল করিম রেজা বিশেষ প্রতিনিধি।। সাভারে ইয়াবা ট্যাবলেটসহ মজনুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ৯জুুুুলায় রাতে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের ঋষিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাওছার সুলতান আমাদেরবাংলাদেশ ডটকমকে জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদারের দিক-নির্দেশনা এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল বাশারের সার্বিক তত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মজনুকে আটক করি।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।আটক মজনুর কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের আব্দুল বারেক দুলুর ছেলে। সে ঢাকা জেলার সাভার থানাধীন ভরারী আব্দুল মজিদের ভাড়া বাড়িতে থেকে মাদকের ব্যবসা করে আসছিলো বলেও জানান তিনি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার জানান, আটক মজনুর রহমান ওরফে মজনুর বিরুদ্ধে কুমিল্লা, রাজধানীর দারুস সালাম ও মোহাম্মদপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মজনু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তািনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম