আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 8:39 pm || প্রকাশের তারিখ: July 10, 2020, 10:49 pm
বাগেরহাটে আরও ৭০ জনের করোনা শনাক্ত
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাট জেলায় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ আরও ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।



বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক সুব্রত দাস জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় এদের পজিটিভ রিপোর্ট এসেছে। যাদের মধ্যে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি বাগেরহাট জেলায় আক্রান্তের হার অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করেছে। যেখানে গত ১৯ দিনে এই জেলায় ১৩৮ জন শনাক্ত হয়েছেন। সেখানে গত ৭২ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০ জন!
জেলায় নয়টি উপজেলা মিলে মোট ২৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬০ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন চারজন। টেস্টের পরিধি বাড়ালে শনাক্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা  করেন সচেতনমহল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম