আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 5:32 pm || প্রকাশের তারিখ: July 10, 2020, 10:55 pm
সাতক্ষীরায় এক মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা সংবাদদাতা।। সাতক্ষীরার ভাদড়া সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব)।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মান্নান হোসেন গাজী (২৮)। তিনি সদর উপজেলার ভবানীপুর গ্রামের আজগর আলী গাজীর ছেলে।

র‌্যাব জানায়, সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে উপর থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্নানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম