আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 8:38 pm || প্রকাশের তারিখ: July 11, 2020, 7:22 pm
তাহিরপুরের নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার
কামাল হোসেন।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরে  ঝড়ের কবলে পড়ে একটি বালু বোঝাই নৌকা ডুবে শেখ ইয়াহিয়া(২৮) নামের এক যুবক নিখোঁজ থাকার ৩ দিন পর আজ শনিবার বিকালে সিলেটের একটি ডুবুরি দল তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শেখ শাহাজাদার ছেলে।

জানাযায়, গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকালে  নিখোঁজ হাওয়া যুবক ইয়াহিয়া ও তার সহোদর শেখ এবারত আনোয়ারপুর এলাকা থেকে একটি নৌকা বালু বোঝাই করে নিজ গ্রাম শাহপুরে যাওয়ার পথে  শনির হাওরে আসা মাত্র ঝড়ের কবলে পড়ে নৌকাটি  ডুবে যায়। এসম তার ভাই এবারত সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও ইয়াহিয়া হাওরের পানির স্রোতের কবলে পরে নিখোঁজ হয়। পরে স্থানীয় এলাকাবাসী গত ২দিন নিখোঁজ হওয়া যুবক ইয়াহিয়ার লাশ উদ্ধারে তৎপরতা চালালেও তার লাশ উদ্ধার করতে নাপায় পরে আজ শনিবার দুপুর থেকে  সিলেটের একটি ডুবুরি দল  মোঃ শহীদুল ইাসলামের নেতৃত্বে  শনির হাওরে অভিযান চালিয়ে বিকালে ওই হাওর থেকেই নিখোঁজ যুবক ইয়াহিয়ার লাশটি উদ্ধার করে।

 তাহিরপুর থানার ওসি মোহাম্মদ  আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম