আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 7:26 pm || প্রকাশের তারিখ: July 11, 2020, 7:41 pm
চরফ্যাশনে গৃহবধূকে হত্যার অভিযোগ
তৈয়বুর রহমান(তুহিন)।। ভোলার চরফ্যাশনে সামছুন নাহার (১৯) নামের এক গৃহবধূ হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহতের মা খাদিজা বেগম এ অভিযোগ তোলেন।
এ সময় তিনি অভিযোগ করেন দুই মাস আগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে সামছুন নাহারের ৬ মাসের গর্ভের বাচ্চাটিও মারা গিয়েছিল। এসব ঘটনা স্থানীয় দুলারহাট থানায় জানানোর পরও পুলিশ কোনো মামলা নেয়নি। তবে সামছুন নাহারের মৃত্যুতে দুলারহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ বিষয়ে চরফ্যাশনের দুলারহাট থানার ওসি মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, শ্বশুরবাড়ি থেকে পুলিশ সামছুন নাহারের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। তাদের কাছে কেউ কোনো অভিযোগ দিতে আসেননি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয় এবং লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম