প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 7:50 am || প্রকাশের তারিখ: July 12, 2020, 12:49 am
এস কে সুমন মাহমুদ (মানিকগঞ্জ) প্রতিনিধি।। মানিকগঞ্জ সিংগাইর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। শনিবার (১১ জুলাই ) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে তিনি ২০১৭, ১৮ ও ১৯ সালে একই অবদানে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান জাহিদুল ইসলাম চলমান কোডিট-১৯ আক্রান্ত হয়ে থেকে সদ্য তা মুক্ত হয়েছেন। যে কারণে এ বছর তিনি সরাসরি উপজেলা মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসে অংশ গ্রহণ করতে না পারলেও নিজ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে সবাইকে ধন্যবাদ জানান ।
পরে উপজেলা প্রশাসনের প্রতিনিধির মাধ্যমে তার কাছে শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার পৌঁছে
দেয়া হয়। শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া সকলের কাছে দোয়া কামনা করেছেন।