আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 7:26 pm || প্রকাশের তারিখ: July 12, 2020, 6:23 pm
গণতন্ত্র ও গনমাধ্যম, একটা ক্ষতির সম্মুখীন হলে অন্যটিও ক্ষতিগ্রস্ত হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যম অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। তিনি বলেন, ‘এর যে কোন একটি ক্ষতিগ্রস্ত হলে অন্যটিও অক্ষত থাকতে পারে না। তাই বর্তমান সরকার একদিকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরন্তর কাজ করছে, অন্যদিকে গণমাধ্যমকে শক্তিশালী করতেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।’

শনিবার জামালপুর প্রেসক্লাবের দ্বিতল ভবন কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি প্রেসক্লাব কমপ্লেক্সের উদ্বোধন করেন।

ডা. মুরাদ বলেন, গণমাধ্যম উন্নয়ন ও অগ্রগতির রূপরেখা অংকন করে সরকারের পরিকল্পনা প্রণয়নে যেমন সহায়তা করে, তেমনি সরকারের দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে এবং যে কোন সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করে। এ জন্য গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, জমালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আল মনি প্রমুখ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম