প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 2:23 am || প্রকাশের তারিখ: July 12, 2020, 7:42 pm
শেখ শাহীন।। সংসদীয় আসন ৯০ যশোর-৬ কেশবপুর আসনের ১৪ জুলাই উপ নির্বাচন উপলক্ষে কেশবপুর বণিক সোসাইটির নেতৃবৃন্দুর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কেশবপুর শিক্ষক মিলনায়তনে কেশবপুর বণিক সোসাইটির আয়োজনে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী শাহীন চাকলাদার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বণিক সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীরে সহ সভাপতি এইচ এম আমীর হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেশবপুর শাখার সভাপতি সাংবাদিক শেখ শাহীন, বণিক সোসাইটির সাধারণ সম্পাদক কামরুল বিশ্বাস,ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক সবুজ, ড্রাগ সমিতির সধারণ সম্পাদক সংকর পাল প্রমুখ।