আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:27 am || প্রকাশের তারিখ: July 12, 2020, 8:40 pm
বেনাপোলে ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ গিয়াস উদ্দিন(৩৫)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বিজিবি।

রোববার (১২জুলাই) বিকাল ৪ টার সময় ফেন্সিডিলের চালান ও একটি ভ্যান সহ তাকে আটক করে। আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার জাকির হোসেন বলেন, ভারত থেকে ফেন্সিডিল এনে বেনাপোল পাচারের সময় তাকে মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট থেকে একটি ভ্যান সহ আটক করা হয়। আটকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় ফেন্সিডিল সহ মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, আগামিকাল আসামিকে যশোর কোর্টএ পাঠানো হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম