আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 7:25 pm || প্রকাশের তারিখ: July 12, 2020, 9:17 pm
যশোরে বিদুৎষ্পৃষ্টে শিশুর মৃত্যু
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় বিদ্যুৎ স্পর্শে ফতেমা খাতুন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। ফতেমা ঐ গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং চটকাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, রবিবার সকাল ৯ টার সময় ফতেমা খাতুন রাইচ কুকারে ভাত রান্না করতে যায় এ সময় বিদ্যুৎ চলে যায় কিছুখন পরে ফতেমা রাইচ কুকারে স্পর্শ করার সঙ্গে মারাত্মক আহত হয়।

পরে শিশুটিকে বাঁচাতে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার আশরাফুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে তার শারীরিক খারাপ দেখে ইসিজি করে দেখা যায় সে মারা গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম