আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 7:25 pm || প্রকাশের তারিখ: July 12, 2020, 9:33 pm
রাণীশংকৈল থানা পুলিশের মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম
রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। আসুন সবাই মাক্স পরি করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করি"। এ  শ্লোগানকে সামনে রেখে ১১ও ১২ জুলাই শনি ও রবিবার দুপুরে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ ও মানুষকে মাক্স পরিধানে উদ্বুদ্ধকরণ ও জন সচেতনতামূলক প্রচারণা চালায় রাণীশংকৈল থানা পুলিশ।

এ কার্যক্রমে তারা থানা চত্বর গেট থেকে কৃষি ব্যংক মোড় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় পর্যন্ত  পথ চারীদের মাঝে এ প্রচারণা  চালান।এ সময় যে সব পথচারী মাস্ক পরেন নাই তাদেরকে মাস্ক পরতে  ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন থানা পুলিশের প্রচারণা টিম ।

এ ছাড়াও এ সময় মাস্কবিহীন পথচারিদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেয়া হয়। এ গতকাল ও আজ দু'দিনে ২০০ মাস্ক বিতরণ করা হয়।এ প্রচারণা অভিযানে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, এস আই তারেকুল তৌফিক, এ এস আই সামসুলসহ থানা পুলিশ সদস্যবৃন্দ। থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, করোনা সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম