আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 7:16 pm || প্রকাশের তারিখ: July 13, 2020, 6:39 pm
মৌলভীবাজারে নতুন আরও ২৩ করোনা রোগী শনাক্ত
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে আজ সোমবার (১৩জুলাই)  নতুন করে ২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ পাওয়া যায় । বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ।

আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর ১৪ জন, কুলাউড়া ৪ জন, শ্রীমঙ্গল ৩ জন, কমলগঞ্জ ১ জন এবং জুড়ী উপজেলার ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৭৭ জন এবং মারা গেছেন ৮ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম