প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:42 am || প্রকাশের তারিখ: July 13, 2020, 7:11 pm
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কুড়ের পাড়, দেওলা ও শান্তিনগর গ্রামের বন্যার্ত ১০০টি পরিবারের মধ্যে বিস্কুট, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সাংবাদিক জুবায়ের পাশা হিমু, সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,যুগ্ম সসাধারণ সম্পাদক সেলিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,দপ্তর সম্পাদক সোহান আহমেদ,সাংবাদিক সালেহ আহমদ,মোবারক হোসেন,আবদুল্লাহ আল সানি প্রমুখ।