প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 5:58 pm || প্রকাশের তারিখ: July 13, 2020, 8:13 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নাগেশ্বরীতে ভারত থেকে বন্যার পানিতে দুধকুমার নদে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে এসেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক মাসুদ করিম জানান, ওই এলাকায় দুধকুমার নদের পার্শ্ববর্তী একটি পুকুরে কাছে আটকে থাকা বানের পানিতে ভেসে আসা অজ্ঞাত যুবকের একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। লাল রঙ্গের গেঞ্জি পরিহিত প্রায় ২৮-২৯ বছর বয়সী উপজাতীয় চেহারার ওই যুবকের ডানহাতে টাট্যুর চিহ্ন আঁকা আছে। যা দেখে ধারণা করা হচ্ছে লাশটি ভারত থেকে বানের পানিতে দুধকুমারে ভেসে এসেছে।