আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:17 pm || প্রকাশের তারিখ: July 13, 2020, 8:44 pm
রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
মেহেদী হাসান।। রাজবাড়ীর পাংশায় মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে তার নাম মোঃ বাবলু (৩০) তিনি ওই গ্রামের মোঃ সাকেন মন্ডলের ছেলে এসময় তিনি মাঠে পাট কাটছিলেন বলে জানা গেছে আজ বিকাল ৩ টার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

তার পরিবারে স্ত্রী সহ দুটি সন্তান রয়েছে ছেলে মোঃ তুহিন(১০) সপ্তম শ্রেণীতে ও মেয়ে তাহমিনা (৭) দ্বিতীয় শ্রেণীতে পড়ে ।
আত্মীয় স্বজনেরা জানান, পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি কিন্তু করোনার কারণে কোন কাজ না থাকায় বাড়িতেই বসে ছিলেন বেশ কিছুদিন।

দীর্ঘদিন কাজ না থাকায় অভাব অনটনে দিন পার করছিলেন ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ও সংসার চালানো আর সম্ভব হচ্ছিল না তার।

তাই পরিবারের কথা চিন্তা করে সোমবার সকালে ঐ গ্রামের গিরস্থ মোহাম্মদ শাহজাহান প্রামাণিকের জমিতে পাট কাটতে গিয়েছিলেন। এসময় একই জমিতে সাতজন একসঙ্গে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

আনুমানিক বিকাল তিনটার দিকে একটি বজ্রপাত হয়,ভাগ্যের কি নির্মম পরিহাস সাত জনের মধ্যে বজ্রপাতে মৃত্যু হয় মোঃ বাবুল মন্ডলের। বাকি ছয়জন সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন মোহাম্মদ বাবুল মন্ডল তাকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম