আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 5:59 pm || প্রকাশের তারিখ: July 14, 2020, 11:22 am
শুরু হলো ৩৮ তম বিসিএসের নন ক্যাডার পদে আবেদন
ঢাকা।। ৩৮তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় শুরু হয় এ প্রক্রিয়া। চলবে আগামী ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩০ জুন প্রকাশিত ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩।

সরকারের জারি করা নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের কাছে শূন্যপদে নিয়োগের চাহিদাপ্রাপ্তি সাপেক্ষে প্রথম শ্রেণি (৯ম গ্রেড) এবং দ্বিতীয় শ্রেণি (গ্রেড-১০, ১১ ও ১২) নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে। পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম