প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 5:59 pm || প্রকাশের তারিখ: July 14, 2020, 5:51 pm
ঢাকা।। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রিজেন্ট হাসপাতালকে যে কোভিড-১৯ পরীক্ষার জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে সে বিষয়ে আমাকে জানানো হয় নি। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অনুরোধে শুধু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।