প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 6:00 pm || প্রকাশের তারিখ: July 14, 2020, 6:26 pm
ঢাকা।। বুড়িগঙ্গায় এমএল মর্নিং বার্ড ডুবিতে প্রাণহানির মামলায় ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ এফ এম মারুফ চৌধুরী মঙ্গলবার বাশারের জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার এজাহারভুক্ত আসামি বাশারকে সোমবার ভোরে কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ-থানার এসআই শহিদুল আলম।