আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: July 14, 2020, 6:36 pm
করোনাভাইরাস: দেশে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লাখ ৯০ হাজার
ঢাকা।। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর ১২৯তম দিনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেল, সেই সঙ্গে সুস্থ হওয়া রোগীর সংখ্যা লাখ পেরিয়ে যাওয়ার খবর দিল সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৬৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে।

গত এক দিনে আরও ৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তাতে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪২৪ জন।

আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা ১ লাখ ৩ হাজার ২২৭ জন হল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম