আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: July 14, 2020, 6:41 pm
ফুলবাড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামে ফুলবাড়ীতে বন্যার্তদের মাঝে ২য় দফায়  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৪ জুলাই (মঙ্গলবার) দুপুরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমন্ডল এলাকার পানিবন্দি ২৪০টি পরিবারের মাঝে জি আর চাল, শুকনো খাবার চিড়া, চিনি, ডাল, লবন,সাবান, নুডুলস বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক  মিলন, সাংবাদিক আব্দুল আজিজ মজনু, জাহাঙ্গীর আলম, নুরনবী সরকারসহ আর অনেকে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম