প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 3:26 pm || প্রকাশের তারিখ: July 15, 2020, 5:36 pm
নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গার জীবননগরে ৩৬ বোতল ফেন্সিডিলসহ মো: আক্তার হোসেন (৪২) ও পারুল ওরফে মুন্নি খাতুন (২৯) নামের এক দম্পত্তিকে মাদক সহ আটক করেছে পুলিশ।
এসময় জব্দ করা হয়েছে একটি ইজিবাইক।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে তাদেরকে আটক করা হয়।
আটক আক্তার হোসেন মৃত বদরুদ্দীনের ছেলে এবং মুন্নি খাতুন আক্তার হোসেনের স্ত্রী। তারা চুয়াডাঙ্গারি দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার উপ-পরিদর্শক ওসমান গণি জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে গোপন অভিযানে জীবননগর বাসস্ট্যান্ডের পূর্বাশা কাউন্টারের সামনে থেকে এক দম্পত্তিকে ফেনসিডিলসহ আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।