আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: July 15, 2020, 7:31 pm
পিবিআই’র পুলিশ সুপার হিসেবে যোগদান করলো আল মামুন
বাগেরহাট সংবাদদাতা।। বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাটের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ আল মামুন। মঙ্গলবার (১৪ জুন) তিনি বাগেরহাট কার্যালয়ে যোগদান করেন। এই প্রথম পিবিআই বাগেরহাট কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার পদায়ণ করা হল।


পটুয়ায়খালী জেলার সন্তান নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, এপিবিএন, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট পুলিশে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্ট ও মালিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বাগেরহাটে সঠিকভাবে দায়িত্বপালনের জন্য তিনি গণমাধ্যম ও সুশিল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম