আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: July 16, 2020, 10:37 am
করোনা টেষ্ট জালিয়াতি: সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
ঢাকা।। করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার রিজেন্ট হাসপাতাল চেয়ারম্যান মো: সাহেদ ওরফে সাহেদ করিমকে আদালতে নেওয়া হয়েছে। প্রতারণা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে। এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম রিমান্ড চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।’

গতকাল বুধবার ভোরে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বোরকা পরে নদী পার হয়ে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন সাহেদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম