আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 19, 2026, 4:59 am || প্রকাশের তারিখ: August 3, 2019, 8:46 am
মক্কায় আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশি মারা গেছেন।

নিহত হজযাত্রী হলেন— বরিশাল জেলার উজিরপুরের বাসিন্দা মজিবুর রহমান খান (৬৩)।

আজ শনিবার এই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ কার্যালয়।

এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৯ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ২৬ জন পুরুষ ও তিনজন নারী।

এদিকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩২১টি ফ্লাইটে মোট এক লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম