আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: July 16, 2020, 6:38 pm
করোনায় প্রাণ কাড়লো আরও ৩৯
ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৮৮৯ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে আরও ২ হাজার ৭৩৩ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৯৬ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এর মধ্যে ১ হাজার ৯৪০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।

সবশেষ তথ্যানুযায়ী দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.২০ শতাংশ; মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৪৮ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম