আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 3:13 pm || প্রকাশের তারিখ: July 17, 2020, 4:43 pm
সৌদি থেকে ফিরলো আরও ৪০৯ বাংলাদেশি
ঢাকা।। সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরেছেন ৪০৯ জন বাংলাদেশি। আজ শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাংবাদিকদের জানান, সৌদি আরব থেকে করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেন ওই ফ্লাইটের যাত্রীরা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। পরে বাংলাদেশ ও সৌদি সরকারের যৌথ প্রচেষ্টায় বিমানের বিশেষ ফ্লাইটে এই যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে জেদ্দা থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে সকাল ৮ট ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের এই বিশেষ ফ্লাইট।

এ সময় বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা এসব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। যাত্রীদের প্রত্যেকের কাছে সৌদি আরবের করোনামুক্ত সার্টিফিকেট থাকায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম