প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 8:43 am || প্রকাশের তারিখ: July 17, 2020, 4:48 pm
ঢাকা।। রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে নব্য জেএমবি’র (জামাতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই জেএমবি সদস্যের নাম আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫)।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১টি ভারতীয় পাসপোর্ট, ১টি বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ১ টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।