আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 3:13 pm || প্রকাশের তারিখ: July 17, 2020, 5:58 pm
টাঙ্গাইলে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
ঢাকা ও টাঙ্গাইল সংবাদদাতা।। টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের ক্ষতবিক্ষত ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পূর্ণ বাড়িটি এখন পুলিশ তদারকিতে রয়েছে।

আজ শুক্রবার সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-গণি মিয়া (৪৫), কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম