প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:57 pm || প্রকাশের তারিখ: July 17, 2020, 10:07 pm
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৭জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরিচালনায় বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময়ে মৌলভীবাজার সদর পৌরসভাধীন ফরেস্ট অফিস রোডস্থ সৈয়ারপুর ইলা ভেরাইটিজ স্টোর এর সামনে থেকে তাকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত আসামি মোঃ হেলাল মিয়া (২৫) মৌলভীবাজার সদর উপজেলাধীন সৈয়ারপুর এলাকার জামাল মিয়ার ছেলে।
তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।