প্রিন্ট এর তারিখ: June 21, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: July 18, 2020, 6:55 pm
নিজস্ব প্রতিবেদক।। যশোরের মণিরামপুরের ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫০) হত্যাকান্ডের সূত্র উদঘাটনের মাধ্যমের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ চরমপন্থীকে আটক করেছে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত দোনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
হত্যার ঘটনায় আটক ব্যক্তিরা হলেন হেলাল ভূঁইয়া (২০), মো. সেলিম (২২), হাসান আলী, সমীরণ পাঁড়ে (৫৪) ও তাপস মোড়ল (৩৮)।
যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘অভয়নগর ও মণিরামপুর থানা যৌথ অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার অভয়নগর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই পাঁচজনকে উদ্ধার কর হয়। একইসঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দোনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও তাদের ব্যববহৃত পাঁচটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।’
পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিরা নিজেদেরকে চরমপন্থী সংগঠন ‘নিউ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি’র সদস্য পরিচয় দিয়ে এলাকায় ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে। নিহত রফিকও একসময় তাদের সদস্য ছিলেন। ঘটনার দিন তাকে টাকা ও মোবাইল ফোন সেট দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে ঘটনাস্থলে ডেকে এনে গুলি করে ও গলা কেটে হত্যা করে সহযোগীরা।
উল্লেখ্য, গত ৯ জুলাই দুপুরে মণিরামপুর উপজেলার কুচলিয়া এলাকায় হত্যা করা হয় রফিকুল ইসলামকে। তিনি একই উপজেলার মধুপুর গ্রামের আমারত বিশ্বাসের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা আক্তার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন।